আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ০০:৩৪আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০০:৪০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করতে চান অভিনেত্রী মাহি।

রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে মাহিয়া মাহি সরকার বলেন, ২০ নভেম্বর বিকাল ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে যাবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তৃণমূলের মতামতের নেওয়া হলে দল আমাকে মনোনয়ন দেবে, ইনশাআল্লাহ। এলাকার সাধারণ মানুষেরা উৎসাহ দিয়েছেন, তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান বলেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। মাহিয়া মাহি (ফাইল ছবি)

তবে মনোনয়ন না পেলেও দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেও একইভাবে কাজ করবেন বলে জানিয়েছেন মাহি। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নৌকাকে জয়যুক্ত করা। যেই মনোনয়ন পাক, যাকেই মনোনয়ন দেওয়া হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতে নৌকার জন্য সর্বোচ্চ কাজ করবো।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন মাহিয়া মাহি। ফরম হাতে নিয়ে স্বামী রাকিব সরকার, মা দিলারা ইয়াসমীন, বাবা আবু বকর খোকনসহ একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।

এর আগে ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। ওই আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী