শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ  সোমবার (৪ ডিসেম্বর)। ১৯৩৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শেখ মনির পিতা শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।

শেখ ফজলুল হক মনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর চার প্রধান সংগঠকদের একজন।  ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে তাকে ও তার স্ত্রী বেগম আরজু মনিসহ নির্মমভাবে হত্যা করা হয়। তিনি ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক ছিলেন।

বঙ্গবন্ধুর নির্দেশে শেখ মনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম যুব সংগঠন হিসেবে যুবলীগ প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা নব কুমার ইনিস্টিটিউট থেকে মাধ্যমিক পাস, জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ১৯৫৮ সালে। ১৯৬০ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।

শেখ ফজলুল হক মনি রাজনীতির পাশাপাশি সাহিত্য ও সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি ‘অবাঞ্ছিতা’ উপন্যাসের লেখক এবং দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস ও সিনেমা পত্রিকার সম্পাদক ছিলেন।

শেখ মনির জন্মদিন উপলক্ষে সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আওয়াজন করেছে যুবলীগ।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত থাকবেন।

এ ছাড়া সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

/এমআরএস /এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান