ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৪০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৪০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মুহাম্মদ শাহজাহান ওমর মঙ্গলবার (৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দফতরে ছিলেন তিনি। তবে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে মন্তব্য করতে রাজি হননি তিনি। উল্টো সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ২টার পরে শাহজাহান ওমর  নির্বাচন কমিশন ভবনে আসেন সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে। তবে কেন নির্বাচন ভবনে এসেছেন—এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলবো। আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’

কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলেও রেগে যান তিনি। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর। এমনকি সাংবাদিকদের ক্যামেরায় থাবাও মারতে যান।

ইসিতে কেন এসেছেন এ বিষয়ে কোনও প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, ‘পেপারে দেখে নিয়েন।’

আপনি আইন ভঙ্গ করেছেন কিনা? এই প্রশ্নের জবাবে শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, ‘আপনি আইন জানেন? কে বললো আমি আইন ভেঙেছি।’

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। জানা গেছে, এবার আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে।

শোকজ নোটিশে শাহজাহান ওমর নির্বাচনি এলাকায় সমাবেশে অংশগ্রহণ ও  বক্তব্য দেওয়ার কথা বলা হয়। তার পাশে বন্দুক হাতে একজনকে দেখা যাওয়ার বিষয়টিও শোকজে উল্লেখ করা হয়। বুধবারের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত