‘নৌকার পালে জয়ের বাতাস’ গানে চলবে আ.লীগের নির্বাচনি প্রচারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:০৭

‘নৌকার পালে জয়ের বাতাস, হাল কখনও ছাড়বা না, আমরা সবাই মুজিব সেনা, দাবায় রাখতে পারবা না... বাংলাদেশের অগ্রযাত্রা নৌকা ছাড়া চলবে না’– এই কথাগুলো গানের এবং গানটি নির্মিত হয়েছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণার জন্য। বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কাওরানবাজারে ভিশন ২০২১ টাওয়ার-১ (সফটওয়্যার টেকনোলজি পার্ক) এর দ্বিতীয় তলার কনফারেন্স রুমে গানটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গানটির শুভমুক্তি ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

গানটি লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল, কণ্ঠ দিয়েছেন মিলন মাহমুদ, মিজান রাজিব, অবন্তী সিথী, মীর মাসুম, নাশা ও মিরাজ। গানটি প্রযোজনা করেছেন সেরা বাংলার ফাউন্ডার তৌহিদ হোসেন।

‘নৌকার পালে জয়ের বাতাস...’ গানের শুভমুক্তি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

অনুষ্ঠানে তৌহিদ হোসেন বলেন,  শুধু টেকনাফ থেকে তেঁতুলিয়া না, আজ দেশের প্রতিটি জায়গায় আমরা উন্নয়ন পাচ্ছি। আসলে এই যে গান, একটা গান দিয়ে একটা মানুষের মন জয় করা সম্ভব, একটা গান দিয়ে তরুণদের কাছে দেশের উন্নয়ন পৌঁছানো সম্ভব। গান দিয়ে অনেক না বলা কথাই কিন্তু বলা সম্ভব। সেটাই বলার জন্য আমাদের এই চেষ্টা। দ্বাদশ নির্বাচন নিয়ে এই গানটি করেছি। সামনে আরও করবো। কিন্তু উদ্দেশ্য একটাই, একটা শিল্পের মাধ্যমে যেন বার্তাটি আমরা সবার কাছে পৌঁছাতে পারি। 

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সত্যি কিন্তু নৌকার পালে জয়ের বাতাস লেগেছে আজ। যারা উপস্থিত আছেন সবারই হৃদয় ছুঁয়ে গেছে গানটি। বাংলাদেশের মানুষ গান পছন্দ করেন। শেকড়ের গান, মাটির গান, ফোক কিংবা আধুনিক ঘরনার গান পছন্দ করেন। গানকেন্দ্রিক জীবনযাপনের সঙ্গে মানুষ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমাদের রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক আন্দোলন সবসময় কিন্তু ঐক্যবদ্ধ হয়ে পথ চলেছে। গানের কিংবা কবিতার বৈশিষ্ট্য হচ্ছে ভবিষ্যতের কথা বলতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি ককটেল কিংবা পেট্রোল বিজয়ী হবে না, গান ও স্মার্ট বাংলাদেশ বিজয়ী হবে।

গানটির শুনে মুগ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন সবাই

সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সমাজের প্রতি স্তর থেকে এই যে জাগরণ উঠেছে, একটা চেষ্টা ভালো কিছু করার, শান্তির পক্ষে উন্নয়নের যাত্রা বেগবান রাখতে, সেই লক্ষ্যে সব স্তরের মানুষ যে অংশগ্রহণ করছে, এই অংশগ্রহণমূলক চেষ্টা থেকেই আমরা বিশ্বাস করি একটি উন্নত স্বনির্ভর বাংলাদেশ হবে। আজ গানের মাধ্যমে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া, মার্কা আমার একটাই নৌকা’ এবং গানের যে কথাগুলো সামগ্রিকভাবে শেখ হাসিনা, বাংলাদেশ, মুজিব আদর্শ, বাংলাদেশের বর্তমান-ভবিষ্যৎ, গত ১৫ বছরের শেখ হাসিনার সরকার যে ম্যাজিকাল ট্রান্সফর্মেশন দিয়েছে বাংলাদেশকে সবকিছুই তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে শিল্পী মীর মাসুমসহ গানের অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

/এসও/এফএস/
সম্পর্কিত
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আ.লীগ করিনি’
সর্বশেষ খবর
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী