বিএনপির আন্দোলন গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ১৩:৩৩ আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৪:৩০

বিএনপির আন্দোলনকে ‘দেশ ও দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা’ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন এখন দেশে-বিদেশে হাসি-তামাশার বিষয়ে পরিণত হয়েছে।’ 

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার বিএনপির রয়েছে। কিন্তু আন্দোলনের নামে ২৮ অক্টোবরের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে, মানুষ পুড়িয়ে মারে, জননিরাপত্তা বিঘ্নিত করে, সেই অবস্থায় সংশ্লিষ্ট সংস্থা যথাযথ পদক্ষেপ নেবে। বিএনপি নেতারা আন্দোলনের বিষয়ে স্পষ্ট নন। একবার তারা আন্দোলন অংশ হিসেবে নির্বাচন অংশগ্রহণ করে, আবার নির্বাচন বানচালের চেষ্টা করে।’

‘বিএনপি তথাকথিত আন্দোলনের বারবার ডাক দিয়ে ব্যর্থ হয়ে রাজনৈতিক আন্দোলনকে হাসি-তামাশার পরিণত করেছে’, মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি করলে আমরা বাধা দেবো না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। এটা গণতান্ত্রিক রীতি-নীতির বাইরে নয়।’

আন্দোলন নামে সংঘাত ও কর্মসূচির নামে বিএনপি যদি সহিংসার আশ্রয় নেয়, সেই অবস্থায় তাদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে আমরাও মোকাবিলা করবো।’

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সায়েম খান প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
মণীশের মিজওয়ান শোতে গ্ল্যামার ছড়ালেন মাধুরী, কাজল, উর্মিলা ও শিল্পা
মণীশের মিজওয়ান শোতে গ্ল্যামার ছড়ালেন মাধুরী, কাজল, উর্মিলা ও শিল্পা
বিদেশি বিনিয়োগকারীদের অনাস্থা, ভারতের শেয়ারবাজারে ধস
বিদেশি বিনিয়োগকারীদের অনাস্থা, ভারতের শেয়ারবাজারে ধস
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
ইন্দোনেশিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ 
ইন্দোনেশিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক