নির্বাচনে না এসে কত বড় ভুল করেছে, তা টের পাবে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে কত বড় ভুল করেছে, তা অচিরেই টের পাবে। তিনি বলেন, বিএনপি আন্দোলন করলে করুক, বাধা নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির সহিংসতা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়ে সাধারণ সম্পাদক জানিয়ে দেন, সেই সঙ্গে আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ অব্যাহত থাকবে।

বিএনপির আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে বিরোধী দল বিএনপি হচ্ছে ডামি দল। শোকে শোকে তারা পাথর হয়ে গেছে। তারা আন্দোলন করলে নাকি জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। নিজেরাই নিজেদের ভুয়া বানিয়ে ফেলেছে বিএনপি। শোকে পাথর দলটির নেতাকর্মীদের এখন ঘুম নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এই মুহূর্তে কোনও আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই, আটলান্টিকের ওপারের দিকে তাকিয়ে থাকে। তাদের এখন কালো পতাকা মিছিল, এটা হলো শোক পালনের মিছিল। তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে যে তারা পরাজয় বরণ করছে।

নেতাকর্মীদের নিয়ে শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেন ওবায়দুল কাদের

কারাগারে আটক নেতাকর্মীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি অভিযোগ করে কাদের বলেন, বিএনপির ২৫ হাজার নেতাকর্মী জেলে আছে। যারা ট্রেনে ও বাসে আগুন দিয়েছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে এবং প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে; তারাই জেলে গেছে। এরা আইনের সঙ্গে ফেস করুক। লিগ্যাল ব্যাটেল করুক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে অপরাধ করলে শাস্তি হবে না? যুক্তরাষ্ট্রের কথায় আমরা ছেড়ে দেবো? ৯১টা চার্জে আজ ট্রাম্পের বিচার হচ্ছে। যে দেশে প্রেসিডেন্টের বিচার চলে, সেই দেশ আমাদের কীভাবে বলে অপরাধীর ছেড়ে দিতে?

আমাদের কারাগারে এত লোক নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ১১ থেকে ১২ হাজারের মতো আছে; যারা অপরাধ করে জেলে গেছে। এখন তারা জাতিসংঘ দিয়েও বলাচ্ছে। লবিং ভালোই করে। লবিংয়ের ওস্তাদ হলো বিএনপি।

পরে শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য ফেরদৌস আহমেদসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি