বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৫:০৮আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৫:০৮

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে তারা সমালোচনার জন্য সরকারকে বেছে নিয়েছে।

শনিবার (৬ এপ্রিল) ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর এবং আদাবর থানার বিভিন্ন ওয়ার্ডে ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘বিএনপি নেতারা ঘরে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। আর আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী দেশের যেকোনও পরিবেশ পরিস্থিতিতে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তাদের দেশের গণতান্ত্রিক রাজনীতি পন্থায় আসতে হবে। তা না হলে ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এমন অনেক নজির রয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘আপনারা দোয়া করবেন, যাতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশমতো রমজানে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যেমন সাধারণ মানুষের পাশে ছিল, তেমনই এখনও আছে এবং থাকবে।’

এ সময় ছিলেন– ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?