আ.লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৪, ১৯:৪১ আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ২০:০২

আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অধিকাংশই নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন এবার। কেউ কেউ ঢাকায় ঈদ করবেন, আবার কেউ নামাজ শেষে যাবেন এলাকায়। সব মিলিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তারা, যোগ দেবেন সামাজিক অনুষ্ঠানেও।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ করবেন তার সরকারি বাসভবন গণভবনে। ঈদের দিন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এবার ঢাকায় ঈদ করবেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু রাজধানীর ইস্কাটনের বাসায়, উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, উপ-দফতর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, সানজিদা খানম, মোহাম্মদ সাঈদ খোকনসহ বেশিরভাগ নেতা ঢাকায় ঈদ করবেন।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান মাদারীপুরে, প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান ফরিদপুরে, এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীতে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ায়, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন খুলনায়, মির্জা আজম জামালপুরে, আফজাল হোসেন পটুয়াখালীতে, শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজারে, সুজিত রায় নন্দী চাঁদপুরে ঈদ করবেন।

অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান দক্ষিণ চট্টগ্রামে, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ বরিশালে, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন চট্টগ্রামের সাতকানিয়ায়, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা কক্সবাজারে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর কুমিল্লায়, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা নড়াইলে ঈদ করবেন।

এছাড়া ঢাকায় ঈদ করে নিজ এলাকায় যাবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং নারী ও শিশু প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

/এমআরএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
‘জেলা ছাত্রলীগ সভাপতি হুমকি দিয়েছে’, হামলার জন্য আ.লীগকে দায়ী করলেন নুসরাত
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের
স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের
‘চীনা গুপ্তচর’ কেলেঙ্কারির জেরে পদ ছাড়লেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
‘চীনা গুপ্তচর’ কেলেঙ্কারির জেরে পদ ছাড়লেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
শীর্ষ বাছাই বাহরাইনকে হারিয়ে ডেভিস কাপে বাংলাদেশের প্রথম জয়
শীর্ষ বাছাই বাহরাইনকে হারিয়ে ডেভিস কাপে বাংলাদেশের প্রথম জয়
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ