আ.লীগের প্লাটিনাম জয়ন্তীর সাংস্কৃতিক পরিবেশনায় বদলে যাওয়া বাংলাদেশের গল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৪, ১৭:০৭আপডেট : ২৩ জুন ২০২৪, ১৭:২২

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে গান, নৃত্য ও নানা পরিবেশনায় স্থান পেয়েছে বদলে যাওয়া বাংলাদেশের গল্প।

আওয়ামী লীগের এ আলোচনা সভায় রবিবার (২৩ জুন) বিকাল ৩টা ৩৬ মিনিটে সভামঞ্চে আসনে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন। আলোচনা সভায় অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের, ১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। ছবি: সাজ্জাদ হোসেন

আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দেশবরেণ্য শিল্পীরা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য শিল্পীদের পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছে আসরে।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করছেন।

সোহরাওয়ার্দী উদ্যানের আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত অতিথিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। ঢাকা ও এর আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসেন তারা। এ সময় বর্ণিল সাজে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে ছিল ‘জয় বাংলা’সহ নানা স্লোগান।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?