যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৪, ০০:০৫আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০০:০৫

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (৬ জুলাই)। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি নিয়েছে সংগঠনটি। ২০০২ সালের এই দিন ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ।

শুক্রবার (৫ জুলাই) সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক যুব মহিলা লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

যুব মহিলা লীগের নেত্রীরা জানান, ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

তারা বলছেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

কর্মসূচি

শনিবার (৬ জুলাই) সকাল ১০টায় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে যুব মহিলা লীগ। সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে কেক কাটা হবে। সকাল ১১টায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা হবে। এ কর্মসূচিতে কেন্দ্রীয়সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল থানা ও ওয়ার্ডের নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যুব মহিলা লীগের প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন করবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে বছরব্যাপী ২ লাখ ২২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বন্যার্ত মানুষের পাশে থাকার জন্য বলা হয়েছে। প্রতিটি সাংগঠনিক ইউনিটকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়ে গেছে: আবু হানিফ
চা খেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
জকসু নেতা নূর মোহাম্মদের ওপর ফের হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে  
জকসু নেতা নূর মোহাম্মদের ওপর ফের হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে  
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার