পকেটমারা টাকার বাজেট দিয়ে দেশের কল্যাণ হবে না: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ১৮:২০আপডেট : ০৩ জুন ২০১৬, ১৮:২০

গয়েশ্বর অর্থমন্ত্রীর সদ্য পেশ করা বাজেটকে জনগণের ‘পকেটমারা টাকার বাজেট’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘৩৫তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী বন্ধু দল।
বাজেট প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ‘এই সরকার জাতীয় সংসদে যে বাজেট পেশ করেছে, তা জনগণের পকেটমারা টাকার বাজেট। তাই এ বাজেট দিয়ে দেশের কোনও কল্যাণ বা উন্নয়ন হবে না।’
প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এ সরকার আমাকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট বলে উল্লেখ করে। তাই বলতে হয়, ভারতের সঙ্গে শেখ হাসিনার এত সখ্য কীসের? তিনি ‘র’-এর কী?’
শেখ হাসিনা ভারতপ্রেমিক হয়ে রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের বারোটা বাজিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়া বেঁচে থাকলে, বিএনপি বেঁচে থাকবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে রক্ষায় এগিয়ে আসতে হবে।’

সংগঠনের আহ্বায়ক শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আহসান হাবিব লিংকন প্রমুখ।

আরও পড়ুন: রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অবশ্যই উচ্চাভিলাষী: অর্থমন্ত্রী

এসআইএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক