রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১১ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৬

 

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বার্নিকাট রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। তিনি বলেন, ‘একজন রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা এবং বর্তমান পরিস্থিতি উপলব্ধি করা। এরই ধারাবাহিকতায় রাজনীতিবিদদের সঙ্গে আমার আলোচনা অব্যাহত থাকবে।’ বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা শুরু করেন বার্নিকাট। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

বৈঠকশেষে বেরিয়ে এসে সন্ধ্যা পৌনে সাতটার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন বার্নিকাট। এ সময় তিনি বলেন, ‘ইতোমধ্যে সরকারদলীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছি।’ ভবিষ্যতে তিনি আরও রাজনীতিকদের সঙ্গে বসবেন বলেও সাংবাদিকদের জানান। 

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বার্নিকাটের সঙ্গে দু’জন কর্মকর্তা ছিলেন বলে জানান বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সুত্র জানায়, খালেদা-বার্নিকাট বৈঠকে নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার, আগামী নির্বাচন বিষয়ক আলোচনাই মুখ্য ছিল।

এর আগে মঙ্গলবার বিএনপির একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, বার্নিকাটের এই বৈঠক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে বিএনপির অবস্থান বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বুধবারের বৈঠকে। এ বৈঠকে যুক্তরাষ্ট্র সরকারের নতুন কোনও নীতি নিয়েও আলোচনা হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দুইপক্ষের আলোচনা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্টের রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এর আগে ২০১৬ সালের ২৪ জানুয়ারি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বাংলা ট্রিবিউনকে জানান, বার্নিকাটের সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদের বৈঠকের তথ্য তার জানা নেই। তিনি বলেন, ‘চেয়ারম্যানসহ আমরা ঢাকার বাইরে আছি। হয়তো ঢাকায় ফিরেই জানতে পারব।’

জামায়াতে ইসলামীর সঙ্গে বার্নিকাটের কোনও বৈঠক হবে কিনা, এ নিয়ে এখনও পরিষ্কার হতে পারেনি দলটির একাধিক সূত্র। তবে আগামী দুই-একদিনের মধ্যেই জানা যাবে বলে বাংলা ট্রিবিউনকে জানায় জামায়াতের নির্ভরযোগ্য দুটি সূত্র।

এদিকে রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিজ্ঞপ্তি দেয়নি ঢাকাস্থ মার্কিন দূতাবাস।  

আরও পড়ুন: খালেদা-বার্নিকাট বৈঠক শুরু

 

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
কার্যালয়ে ঢুকে দুই নেতাকে গুলি করে হত্যা, একজন আ.লীগের ও আরেকজন শ্রমিক দলের
আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার, পেলেন আগের চেয়ে কয়েক হাজার কম ভোট
জামায়াতের দেলাওয়ারকে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল
সর্বশেষ খবর
সাপ্তাহিক ছুটির দিনে ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
সাপ্তাহিক ছুটির দিনে ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও