১৩ জানুয়ারি ২০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১৫:৪৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনের জন্য আগামী ১৩ জানুয়ারি (শনিবার) প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ওই দিন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা আসবে।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। ঢাকার সাবেক কমিশনার ও বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল মজিদের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।  

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করা হবে। এছাড়া নির্বাচনের সাতদিন আগে সেনা মোতায়েনের দাবিও জানান তিনি।

নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা নিয়ে কোনও সমস্যা হবে না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান করবো। নির্বাচনে ২০ দলীয় জোটের একক প্রার্থী থাকবে।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনের ওপরে নির্ভর করবে বর্তমান নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পারবে কিনা।’

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি