সারাদেশে চলছে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৩

নরসিংদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিএনপি আজ সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (২৪ ফেব্রুয়ারি) আয়োজিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এর প্রতিবাদে আজ সারাদেশে বিএনপি’র নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করছে।

বরিশালে পুলিশের ব্যারিকেডের মধ্যে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও নগর বিএনপি। অশ্বিনী  কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে সোমবার বেলা ১১টায় এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা (দক্ষিণ ) বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন।

বরিশালে বিএনপির সমাবেশ

সমাবেশে এবায়দুল হক চাঁন বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তার ঈর্ষান্বিত  হয়ে সরকার এই মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছে। দেশে এখন বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নেই।

এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, জেলা (উত্তর) বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, জেলা (দক্ষিণ ) বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ অন্যান্যরা। 

বরিশালে পুলিশের ব্যারিকেডের মধ্যে বিএনপি সমাবেশ করে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার দুপুরে শহরের চিনিশপুরস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দিকে যেতে চাইলে জেলখানা মোড়ে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

 

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি