অনুমতি নেওয়ার পরও খালেদা জিয়ার সাক্ষাৎ পেলেন না বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৫:৪৬ আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৭:১০

অনুমতি না পাওয়া প্রসঙ্গে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সালমান তারেক শাকিল) কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে অনুমতি নিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে কারাগারের সামনে আসেন তারা। কিন্তু আধঘণ্টা অপেক্ষার পরও প্রবেশের অনুমতি মেলেনি তাদের।

এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘আমরা সাক্ষাতের জন্য আগেই অনুমতি চেয়েছিলাম। গত পরশু (১৭ এপ্রিল) আমাদের একটা সময় দেওয়া হয়েছিল। তারপর তা বাতিল করে আজ বৃহস্পতিবার অাবারও সময় দেওয়া হয় বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে। অামরা সেজন্যই এসেছিলাম। কিন্তু কারাগারে অাসার পরে আমাদের বলা হলো, অাজও সম্ভব হচ্ছে না। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, অাগামী দুই-একদিনের মধ্যে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হতে পারে। ।’

কী কারণে আজ দেখা করতে পারেননি, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিবের উত্তর, ‘এটা আমরা বলতে পারবো না। উনারা বলেছেন, অাইজি সাহেব নেই। তিনি কাশিমপুরে গেছেন, এটাই বলেছেন।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আইজি প্রিজন না থাকায় বিএনপি নেতারা আজ প্রবেশ করতে পারেননি। তবে দুদিন পর তারা সাক্ষাৎ করতে পারবেন। এক্ষেত্রে অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন হবে না।’
কারাগারে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য (ছবি: সালমান তারেক শাকিল) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডাদেশ ঘোষণা করেন রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ড. আখতারুজ্জামানের পঞ্চম বিশেষ জজ আদালত। এরপর তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারের ডে কেয়ার সেন্টারটিকে ‘সাব জেল’ ঘোষণা করে সেখানে রাখা হয় তাকে।

দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া এর আগে একবার কারাগারে যান। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। তখন তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনকে সাবজেল ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়েছিল। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান।

/এসটিএস/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
সময় এসে গেছে, ইরানকে উড়িয়ে দেবো: ট্রাম্প
সময় এসে গেছে, ইরানকে উড়িয়ে দেবো: ট্রাম্প
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ