তিন সিটির নির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৯ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ১৩:৪০আপডেট : ১৯ জুন ২০১৮, ১৩:৪৩

তিন সিটির নির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৯ জুন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। সেই লক্ষ্যে আগামীকাল বুধবার (২০ জুন) থেকে এই তিন সিটির দলীয় মনোনয়নপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দলটি।
যদিও আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি নির্বাচন দেখে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছিলেন দলের নেতারা। তবে তার আগেই সিদ্ধান্ত নিলেন তারা। আগামী ৩০ জুন এই তিন সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান- রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহীদের বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে ১০ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আগামী ২১ জুন আরও ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দিতে হবে।

/এএইচআর/জেএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের