দু-একজন দল ছাড়লে বিচলিত হওয়ার কিছু নেই: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ১৫:২৬ আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৫:৪১

আলোচনা সভায় গয়েশ্বর দু-একজন নেতাকর্মী দল ছাড়লে বিচলিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সম্প্রতি বিএনপির ভাইস-চেয়ারম্যান মোর্শেদ খানের পদত্যাগের বিষয়কে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিএনপি জাতীয়তাবাদী রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম, একটি বটগাছ। ক্লান্ত শরীর নিয়ে মানুষ এখানে আসবে,বিশ্রাম নেবে এবং পিপাসা মেটানোর পরে আবার চলে যাবে এটাই স্বাভাবিক। এদেরকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। বিচলিত হওয়ারও কিছুই নেই।’

রবিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘আমরা বিভিন্ন সময় দেখেছি দলের সুসময়ে বিভিন্ন মানুষ এমপি-মন্ত্রী হয়। আমাদের নেতাকর্মীদের ত্যাগের মাধ্যমে খালেদা জিয়া যখন সরকার গঠন করেছেন, তখন অনেক নামিদামি নেতারা আমাদের দলে এসেছেন। তাদের মনে হয় দেশের এমন পরিস্থিতিতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আর সহ্য হচ্ছে না। সেই কারণে তারা প্রস্থান করতে চায়। এগুলো নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই। কমলাপুরে গিয়ে দেখবেন কতগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে। আবার অপর পাশ থেকে কতগুলো ট্রেন আসছে। তারপরও আপনারা দেখবেন প্ল্যাটফর্মে লোকের অভাব নেই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
ভারতে ট্রেনে ভ্রমণের আগে বাংলাদেশিরা অবশ্যই সঙ্গে রাখুন এই নথিগুলো
ভারতে ট্রেনে ভ্রমণের আগে বাংলাদেশিরা অবশ্যই সঙ্গে রাখুন এই নথিগুলো
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন