ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ০০:২০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০০:২৪

ছাত্রদল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ২ মাস পর ৬০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ১৫ জনকে সহ-সভাপতি এবং ১৫ জনকে যুগ্ম সাধারণ, ১৫ জনকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া একজনকে সাংগঠনিক সম্পাদক, ১১ জনকে সহ-সাংগঠনিক এবং একজনকে সহ-দফতর সম্পাদক করা হয়েছে। তবে ঘোষিত আংশিক কমিটিতে পূর্ণাঙ্গ দফতর সম্পাদক পদটি খালি রয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১১টায় বিএনপির কেন্দ্রীয় দফতরের মেইল থেকে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির ঘোষণার কথা জানানো হয়।
ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইকবাল হোসেন শ্যামল। তারাসহ ৬০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদিত হয়েছে। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী, সংগঠনটির সাংগঠনিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কমিটির অনুমোদন করেন।
তবে বিএনপির দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ১৯ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্বাচনের কথা হলেও প্রকৃতপক্ষে এখানে হবে ১৯ সেপ্টেম্বর। কারণ গত ১৯ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাড়িতেই দীর্ঘ ২৮ বছর পর ছাতদলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে ১৮৬ ভোট পেয়ে খোকন সভাপতি আর ১৩৯ ভোট পেয়ে শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

/এএইচআর /এআর/
সম্পর্কিত
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
সর্বশেষ খবর
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান