খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি জানাতে খোলা হলো ওয়েবসাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৬


খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানাতে ওয়েবসাইট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ওয়েবসাইট খুলেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু বাংলাদেশি নাগরিক। সম্প্রতি খালেদাকেবাঁচাও (https://khaledakebachao.com/) নামে ওয়েবসাইটি খোলা হয়েছে। এখানে যে কেউ চাইলে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে চেয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত সচেতন বাংলাদেশি নাগরিকদের উদ্যোগে ‘খালেদাবাঁচাও.কম’ নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সুষ্ঠু চিকিৎসার অভাবে দিন দিন তার জীবন সংকটাপন্ন হয়ে যাচ্ছে। দেশবাসীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে। মামলা-নির্যাতনের মধ্যেই দলের নেতারা আন্দোলন সংগ্রাম করছেন। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা এ উদ্যোগ নিয়েছেন।

তিনি জানান, এই সাইট নির্মাণের নেপথ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির এইচ চৌধুরী, মোকশেদ আর ভুঁইয়া, এটিএম হেলালুর রহমান, জাহাঙ্গীর আলম জয়, ডা. মোহাম্মদ জিয়াউল হক প্রমুখ রয়েছেন।
প্রসঙ্গত, ওয়েবসাইটের পরিচিতি পর্বে বলা হয়েছে, এই উদ্যোগ কোনও রাজনৈতিক দলের নয়। এটা কোনও দলের সহযোগী হিসেবেও কাজ করছে না। ইউএস কংগ্রেস (হাউজ ও সিনেট) ও ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিলকেও এ বিষয়ে জানানো হবে, তারা যেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং তাকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসাহিত করতে পারেন।

/এসটিএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী