বিএনপি নেতা ইনামুল হক করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২০, ১৭:৪৩আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:১২

ইনামুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও দলের ফরেন রিলেশন্স কমিটির সদস্য ইনামুল হক চৌধুরী করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) তার বাবা মুজিবুল হক চৌধুরী মারা গেছেন। 

শুক্রবার (১০ জুলাই) বিকালে সিলেট থেকে ‘এম এ হক স্বাস্থ্যসেবা’ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনী সভায় তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘সিলেটের বিএনপি নেতা ইনামুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।’ 
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ইনামুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-তে ভর্তি আছেন। ২৯ জুন সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে বাব-মাসহ সিসিইউ-তে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার তার বাবা মুজিবুল হক চৌধুরী মারা গেছেন। 
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার খোঁজ রাখছেন। এনামুল হক চৌধুরী আগের চেয়ে অনেকটা ভালো। তার মা সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন। তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এনামুল হকের স্ত্রী শারমিন হক চৌধুরী বাসায় কোয়ারেন্টিনে আছেন। তার পরিবারের সবাই করোনায় আক্রান্ত।’

/এসটিএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম