খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২০, ১৮:৩৩আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৯:২০

মুক্তি পাওয়ার পর ভাই শামীম ইস্কান্দরের গাড়িতে চড়ে নিজ বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া (ছবি: বাংলা ট্রিবিউন)) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তার ভাই শামীম ইস্কান্দর স্বাক্ষরিত আবেদনপত্রটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত মঙ্গলবার (২৫ আগস্ট) খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এটি পরিবারের পক্ষ থেকে করা হয়েছে।’

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাহাবুব উদ্দিন খোকন বলেন, ‘আপাতত তিনি (খালেদা জিয়া) দেশে চিকিৎসা করতে চান। তবে, তার শারীরিক চেকআপের জন্য প্রয়োজন হলে বিদেশেও যেতে পারেন সাময়িক সময়ের জন্য। আবেদনে তার দেশে-বিদেশে দুই জায়গায় চিকিৎসার বিষয়টি উল্লেখ আছে।’

এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম কোনও মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদ মাধ্যমকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে লিখিত একটি আবেদন এসেছে। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনি দিক বিচার-বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে ছয় মাসের মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসভবন ফিরোজাতেই আছেন খালেদা জিয়া। নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না এই দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। আগামী ২৪ সেপ্টেম্বর তার মুক্তির মেয়াদ শেষ হবে।

/এএইচআর/এনএস/এমএমজে/
সম্পর্কিত
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
বিএনপি নেতার সঙ্গে জুয়ার আসরে সরকারি কর্মকর্তা, টাকায় চুমু খেয়ে ভাইরাল
সর্বশেষ খবর
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়