ধর্মীয় নেতাদের মুক্তি দিন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ১৬:৫৬আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৭:৫১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৬ মার্চ দেশে যে তাণ্ডব হয়েছে, এ জন্য সরকারই দায়ী। বায়তুল মোকাররম এলাকায় যে বিক্ষোভ হয়েছিল, তা শান্তিপূর্ণ হলেও পুলিশের ভূমিকার কারণে অশান্ত হয়েছে। ২৬ মার্চকে কেন্দ্র করে যে ঘটনা হয়েছে, তা সরকারের তৈরি করা।

সোমবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত (১৭ এপ্রিল) স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল। এ সময় তিনি সম্প্রতি গ্রেফতারকৃত ধর্মীয় নেতাদের মুক্তি দাবি করেন।

হেফাজতের সঙ্গে বিএনপির কোনও রাজনৈতিক সম্পর্ক নেই উল্লেখ করে ফখরুল বলেন, ‘ধর্মীয় নেতা ও আলেম ওলামাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। হেফাজতের সঙ্গে বিএনপির কোনও রাজনৈতিক সম্পর্ক নেই। এরা ধর্মীয় সংগঠন। লক্ষ করলাম, এসব ধর্মীয় নেতাকে গ্রেফতার করে ধর্মপ্রাণ মানুষের বুকে আঘাত করা হচ্ছে, তাদের সেন্টিমেন্টে আঘাত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো তুলে নেওয়া উচিত।’

স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়। করোনা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতির কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে এসব ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা হচ্ছে। ওইসব ঘটনার সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক ছিল না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলুষিত করা হয়েছে মানুষের রক্ত দিয়ে।’

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম