এতিম ও দুস্থদের খাবার তুলে নিয়ে গেছে পুলিশ: প্রিন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৮:০০আপডেট : ৩১ মে ২০২১, ১৮:০০

জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় খাদ্য ও ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলাবাহিনী বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিভিন্নস্থানে এতিম ও দুস্থদের খাবার তুলে নিয়ে গেছে পুলিশ। নড়াইলে এতিমদের জন্য রান্না করা খাবার তুলে নিয়ে গেছে পুলিশ, মসজিদে দোয়াও করতে দেওয়া হয়নি। এছাড়া ৩০ মে’র আগের রাতে কয়েকটি এলাকায় দুস্থ মানুষের জন্য রান্নার সামগ্রীও পুলিশ উঠিয়ে নিয়ে যায়।

সোমবার (৩১ মে) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি আরও বলেন, রবিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলসহ ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। আজও তা চলমান রয়েছে। বিভিন্ন স্থানে প্রচণ্ড পুলিশি বাধা উপেক্ষা করে এসব কর্মসূচি পালিত হচ্ছে।

প্রিন্স দাবি করেন, ‘রবিবার ঢাকা, টাঙ্গাইল, দিনাজপুর, ময়মনসিংহ, নড়াইল, কুষ্টিয়াসহ দেশের বেশ কয়েকটি এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পুলিশ ও প্রশাসন নির্লজ্জভাবে বাধা প্রদান ও তা নিয়ন্ত্রণ করে। কুষ্টিয়ায় কর্মসূচি পালনে পুলিশ নিষেধাজ্ঞা জারি করে, এমনকি দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হলে, সেই পতাকাও নামিয়ে ফেলে পুলিশ।’

তিনি আরও বলেন, নড়াইলে এতিমদের জন্য রান্না করা খাবার পুলিশ তুলে নিয়ে গেছে। মসজিদে দোয়াও করতে দেয়নি। চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়সহ বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিট কার্যালয় আগে থেকেই তালাবদ্ধ এবং সেখানে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনী বাধা প্রদান করে। ঢাকায় শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতেও প্রবেশমুখে পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের ঢুকতে বাধা প্রদান করে। এছাড়া ৩০ মে’র আগের রাতে কয়েকটি এলাকায় দুস্থ মানুষের জন্য রান্নার সামগ্রীও উঠিয়ে নিয়ে যায় পুলিশ।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম