গোষ্ঠীতান্ত্রিক শাসকগোষ্ঠী দেশ পরিচালনা করছে: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২১, ১৬:৩০ আপডেট : ২৫ জুন ২০২১, ১৬:৩০

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি পিকুলিয়ার (অদ্ভুত) মডেলে রয়েছে। একটা গোষ্ঠীতান্ত্রিক শাসকগোষ্ঠী দেশ পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুরো বাজেট অ্যালোকেশন গোষ্ঠীতান্ত্রিক হয়েছে।’

শুক্রবার (২৫ জুন)  সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বাংলাদেশ কি বৈষম্যমূলক পুনরুদ্ধারের পথে?’ শীর্ষক এক ওয়েবিনারের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আরও বক্তব্য রাখেন  সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রমুখ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘১০ হাজার লোক কালো টাকা সাদা করার সুযোগ পেয়েছে, তাদের থেকে ১০ শতাংশ কর আদায় হয়েছে। ৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছ।’ বিগত বছরগুলোতে  টার্গেটেড কিছু লোকের সুযোগ-সুবিধার জন্য বাজেট করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘অতিরিক্ত কয়েকগুণ খরচ করে যে প্রকল্প করছে, সেগুলো জিডিপিতে চলে আসছে। বর্তমানে বাংলাদেশে যে অর্থনৈতিক মডেল চালু আছে তা বন্ধ হবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে তাদের সুবিধা দিতে হবে, এক থেকে দুই শতাংশ মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত হয়ে আছে। যারা অর্থনীতি সচল করবে তাদের কাছে টাকা যাচ্ছে না। অপরদিকে মাথাপিছু আয় বেড়েছে।’

বিএনপির এই নেতা  বলেন, ‘মহেশ আর গফুরের’ কাছে যাওয়ার প্রয়োজনীয়তা কেউ বোধ করছে না। কারণ, ভোটের প্রয়োজন হয় না। বাংলাদেশের ইকোনমির অ্যালাইনমেন্ট করতে হবে রাজনৈতিক সিদ্ধান্তে, জনগণের কথা মাথায় রেখে। ১০ হাজার লোক কালো টাকা সাদা করেছে তাদের কি দুদক জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করবে শুধুমাত্র বিরোধীদের।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ
সর্বশেষ খবর
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি
সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি
বদলে গেছে নদীর চেহারা, এভাবে দখল করলো কারা?
বদলে গেছে নদীর চেহারা, এভাবে দখল করলো কারা?
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?