বিএনপির দ্বিতীয় দফায় বৈঠক শুরু হচ্ছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে তিনদিনের বৈঠকের পর দ্বিতীয় দফায় বিভাগীয় পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হবে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল ও নীতি চূড়ান্ত করতে ধারাবাহিকভাবে দলের নেতাদের সঙ্গে বৈঠক করছে বিএনপি।

এর আগে গত ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সম্পাদকমন্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ওইসব বৈঠকের পরই মির্জা ফখরুল জানিয়েছিলেন, কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যদের সঙ্গেও আলোচনা করবেন তারা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা ও ফরিদপুর অঞ্চলের সদস্যদের সাথে মতবিনিময় সভা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও সভায় অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন:
নেতাদের ‘চিন্তা বিনিময়’ থেকে কতটা ‘শিক্ষা’ নেবে বিএনপি?
জনসম্পৃক্তদের দায়িত্বে চান বিএনপির মধ্যম সারির নেতারা
বিএনপির শীর্ষ নেতাদের ওপর ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের ক্ষোভ!

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি