আ.লীগ থেকে বাঁচতে বিএনপিকে ভোট দেবে জনগণ: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৮:৫১আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৯:২৯

বিএনপিকে কে, কেন, কারা ভোট দেবে—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে মানুষ বিএনপিকে ভোট দেবে। মানুষ এখন আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়, শেখ হাসিনার অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়।’

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, ‘তাদের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। তারা দেশের যে অবস্থা তৈরি করেছেন, তাতে মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই। জীবিকারও কোনও নিরাপত্তা নেই। চারদিকে ভয় ও ত্রাস। সন্ত্রাস ছাড়া আর কোনও কিছু নেই। ফলে, মানুষ অতিষ্ঠ।’

এ সময় ফখরুল যোগ করেন, ‘১০ টাকা কেজির চাল খাওয়াবেন বলে তারা ক্ষমতায় এসেছিলেন। এখন চালের কেজি ৭০ টাকা। ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তারা বিনা পয়সায় সার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সারের দাম আকাশচুম্বী। তারা তা দেননি। মানুষ কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য বিএনপিকে ভোট দেবে।’

সোমবার (৪ অক্টোবর) গণভবনে যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপি জানে নির্বাচনে তারা জিততে পারবে না। জেতার সম্ভাবনা নেই বলেই বিএনপি নির্বাচনকে বিতর্কিত করছে, মানুষের মধ্যে দ্বিধা সৃষ্টির চেষ্টা করছে।’

সাংবাদিকদের ফখরুল বলেন, ‘সরকারের ব্যর্থতার জন্য অর্থনৈতিক প্যাকেজ না পাওয়ার ফলে বেশিরভাগ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। লোকজন ছাঁটাই হয়েছে। অনেকে কর্মসংস্থানের বাইরে চলে গেছেন।’

তাদের লোকজন ছাড়া কেউ করোনাকালীন সরকারি প্রণোদনা পায়নি বলে অভিযোগ করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপিই একমাত্র দল, যারা দেশের মানুষকে একটু শান্তি দিয়েছিল।’

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম