তিন বিষয়ে পেশাজীবীদের মতামত নিতে বৈঠকে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ১৭:০৯আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৭:২৮

খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র এবং দেশের সার্বিক পরিস্থিতি – এ তিন বিষয়ের ওপর পেশাজীবী সংগঠনগুলোর মতামত নিতে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য রয়েছেন।

শুক্রবার (৮ অক্টোবর) বিকাল চারটার দিকে প্রথম দিনের বৈঠক শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত রয়েছেন। তিন বিষয়ে পেশাজীবীদের মতামত নিতে বৈঠকে বিএনপি

বৈঠকের বিষয়ে শায়রুল কবির খান জানান, দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের সঙ্গে দুই দফা বৈঠকের পর এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। টানা দুইদিনের বৈঠকের আজ প্রথম দিন। আজকের মতবিনিময়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, সাংস্কৃতিক ও টেকনোলজিবিষয়কসহ অন্তত ২০টি পেশাজীবী সংগঠন আজকের বৈঠকে অংশ নিয়েছেন।

মতবিনিময় অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী, বর্তমানে গণতন্ত্রের যে সংকট, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এর থেকে উত্তরণে আপনাদের মতামত রাখার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান উপস্থিত রয়েছেন।

পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ‑ জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, ফরহাদ ডালিম ডোনার, মাহবুব উদ্দিন খোকন, মাসুদ তালুকদার, রুহুল কুদ্দুস কাজল, শফিকুল হায়দার পারভেজ, মাহবুল আলম, রিয়াজুল ইসলাম রিজু, সেলিম ভুঁইয়া, শামীমুর রহমান শামীম, গাজী কামরুল ইসলাম সজল, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, খন্দকার মোহাম্মদ হজরত আলী, জাহানারা সিদ্দিকী, শেখ মনিরউদ্দিন, কামরুল হাসান সদ্দার, জহিরুল ইসলাম শাকিল, রোকেয়া চৌধুরী বেবি, পারভিন কাওসার মুন্নী, সুমনা আক্তার স্মৃতি, শাহনাজ আক্তারসহ মোট ১০২ জন।

দুদিনে ৩২টি পেশাজীবী সংগঠনের নেতা ও প্রতিনিধিরা মতবিনিময়ে অংশগ্রহণ করবেন।

প্রসঙ্গত, প্রথম দফায় ১৪-১৬ ও দ্বিতীয় দফায় ২১-২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি