সাংগঠনিক সম্পাদকদের বিশেষ নির্দেশনা বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ২৩:২০আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২৩:২০

নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে টানা ৬ দিনের বৈঠক আর পেশাজীবীদের সঙ্গে দুদিনের বৈঠকের পর এবার দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গেও বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা ছয়টা থেকে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। 

বৈঠকে অংশ নেওয়া কয়েকজন সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দলের সাংগঠনিক কার্যক্রম গোছানোর লক্ষ্যেই সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এই বৈঠক। বৈঠকে সকল সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

দলের শীর্ষ নেতৃত্ব থেকে প্রত্যেকে বিভাগে বাকি থাকা জেলা, উপজেলা পর্যায়ে দলের কমিটি গঠনের উপর জোর দেওয়া হয়। কমিটি গঠনে যেন কাউন্সিল করা হয়-সে দিকটিও বিবেচনা করতে জোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্তত দুই ঘণ্টা অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

সাংগঠনিক একজন সম্পাদক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন দলের সাংগঠনিক কাজ বন্ধ ছিল। দলীয়ভাবে করোনাকালীন সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকলেও সাংগঠনিক কার্যক্রম স্থগিত ছিল। এ কারণে দ্রুত গতিতে দেশের জেলা, উপজেলা পর্যায়ের কমিটিগুলোর কাজ শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি