আপনারা দুঃস্বপ্ন দেখছেন, এই বুঝি বিএনপি এলো: ওবায়দুল কাদেরকে ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৫:০৪আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৭:০৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল ওবায়দুল সাহেব আমার নাম ধরেই বলেছেন আমি নাকি রঙিন স্বপ্ন দেখছি'। আর আপনারা কী দেখছেন? আপনারা দেখছেন দুঃস্বপ্ন। প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন- এই বুঝি বিএনপি এলো, আপনাদের ক্ষমতা গেলো।

বুধবার (১৩  অক্টোবর) বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাকক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন অর্থবিত্তের মালিক হচ্ছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যারা এর প্রতিবাদ করে, যারা গণতন্ত্র চায়, মানুষের উন্নয়ন চায়, কল্যাণ চায়‑ তারা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) বারবার চিৎকার করে বলে আমরা উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে। যখন পদ্মা সেতু-মেট্রোরেল উদ্বোধন হবে তখন বিএনপি চোখে সর্ষেফুল দেখবে। কিন্তু বিএনপি না, সর্ষেফুল তোমরা দেখবে। এই কাজগুলো করছো নিজেদের পকেট ভারী করার জন্য। তোমরা জনগণের কোনও পরিবর্তন আনছো না। সাধারণ মানুষের কোনও পরিবর্তন হয়নি। মানুষ গরিব থেকে আরও গরিব হয়েছে, আর তোমরা বড় লোক থেকে আরও বড় লোক হয়েছো।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনসহ অনেকে।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি