ব্যর্থতা ঢাকতেই সাম্প্রদায়িকতাকে আনা হয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৩:০৬আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৩:০৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কাজ করছে। তারা দলে দলে বিভাজনের পর এখন সম্প্রদায়ের মাঝেও বিভেদ-বিভাজন তৈরি করেছে। দেশে তো কখনও আমরা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা দেখিনি। তারা সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এ সময় বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন রুহুল কবির রিজভী।

রিজভী অভিযোগ করেন, সাম্প্রদায়িক সব ঘটনার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার কথা বেরিয়ে আসছে গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে। আগে ছাত্রনেতা দেখলে মানুষ সম্মান করতো। এখন সেটা নেই। সরকারের লোকেরা ঘটনা ঘটায় আর মামলা হয় বিএনপির নেতাদের নামে। বরকত উল্লাহ বুলু ও যুবদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’

‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, সেই সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানব কিন্তু আপনাদেরও ঘাড় মটকে দেবে,’-যোগ করেন রিজভী।

রুহুল কবির বলেন, ‘রংপুরের পীরগঞ্জের ঘটনা সরকারের নীল নকশা। তাদের ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অনুগতরাই এ ঘটনা ঘটিয়েছে। সরকার তাদের ভয়াবহ দুর্নীতি, লুটপাট, অন্যায় অবিচার ঢাকার জন্য গণতন্ত্রের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখেছে।’

মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবদুর রহিমের পরিচালনায় মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎস্যজীবী দলের নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী