‘প্রতিবাদ’ শব্দটিকে নির্বাসনে পাঠানো হয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১৪:৩৪আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৯:৪৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধিতে কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে আপনাকে যেতে হবে শ্রীঘরে না হয় লাল ঘরে। প্রতিবাদ বলে গণতন্ত্রে যে শব্দটি স্বীকৃত, সেই শব্দটিকে নির্বাসনে পাঠিয়েছে এই সরকার। এইটাই হলো বাস্তবতা।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিক দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এই সরকারের আমলে জুট মিলের শ্রমিকরা আন্দোলনে করে। বিভিন্ন মিল-ফ্যাক্টরি-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। এটাতো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কারণ পেঁয়াজ, মরিচ বা সোয়াবিন তেলের দাম বাড়লে এই সরকারের তাতে কিছু যায় আসে না।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ অনেকে।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের