শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি দিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ১৪:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪:৪৪

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কয়েকদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচিগুলো হচ্ছে, ১৪ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে। দলের উদ্যোগে ওইদিন সকাল ৯টায় মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হবে। পরেরদিন ১৫ ডিসেম্বর কাকরাইস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভা।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে বিএনপি। সেদিনে অন্যান্য কর্মসূচি সম্পর্কে বলা হয়, পতাকা উত্তোলনের পর সকাল সাড়ে ৭টায় দলের নেতাকর্মীরা ঢাকা থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন। এতে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা দলের পক্ষে ফুলেল শ্রদ্ধা অর্পণ করবেন।

ওইদিনই জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। সমাধিতে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। ১৭ ডিসেম্বর সকাল ১১টায় দলের উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি, ১৯ ডিসেম্বর বেলা ২টায় মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে স্থানীয় সুবিধাজনক সময়ে দেশব্যাপী বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী