ভাষা আন্দোলনের চেতনা এখন নেই: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৮

বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য শিক্ষার্থীদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা আর কোথাও ঘটেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৭০ বছর আগে এই ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন নেই। ৭০ বছর আগে এই ভাষা আন্দোলনের চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা, চেতনা ছিল মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমরা সবাই কথা বলতে পারবো, আমরা আমাদের স্বাধীন চিন্তাগুলো প্রকাশ করতে পারবো, বাকস্বাধীনতা থাকবে এবং সংবাদপত্রের স্বাধীনতা থাকবে; সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, এই বাংলাদেশে মানুষের স্বাধীনতা থাকবে।’

সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেন, ‘একুশের সেই চেতনাকে ধারণ করে ১৯৭১ সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেদিন এ জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে।’ ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই জিয়াউর রহমান একুশে পদক চালু করেছেন বলেও জানান মির্জা ফখরুল।

এসময় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে আজকে এমন একটি সরকার জনগণের ওপরে চেপে বসে আছে, যারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে হরণ করছে এবং একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে এবং এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি।’

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী তার সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
রাজপরিবার থেকে রাজনীতিতে, এবার মন্ত্রী হলেন সাচিং প্রু জেরী
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
প্রধানমন্ত্রী ভারতে যেতেই পারেন, তবে সেটি হতে হবে সমতার: জামায়াত আমির
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন