আওয়ামী লীগ কখনও ক্ষমতায় এসে প্রতিশ্রুতি রক্ষা করেনি: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ মার্চ ২০২২, ১৪:১৬ আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৫:২৬

‘আওয়ামী লীগ কখনও ক্ষমতায় এসে প্রতিশ্রুতি রক্ষা করেনি’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'আজ আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নাই। তার একটাই কারণ, আওয়ামী লীগ সম্পূর্ণরূপে মিথ্যাবাদী ও প্রতারক দল। ৭২ থেকে ৭৫ সালে যখন তারা ক্ষমতায় ছিল, তখনও তারা জনগণকে মিথ্যা বলেছে।’

শুক্রবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ বিএনপি'র সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘(আওয়ামী লীগ) তখন বলেছে- বাংলাদেশকে তারা সোনায় মুড়িয়ে দেবে এবং দেশের মানুষের স্বাধীনতা দিবে, মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করবেন। তখনও তারা এসব করে নাই। তখন তারা একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। আজ একইভাবে আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। তারা বলেছিল, ১০ টাকা কেজি চাল খাওয়াবে, বিনা পয়সায় সার দেবে ও ঘরে ঘরে চাকরি দেবে। এখন কি তার একটাও পরিপালন করেছে, করেনি। উপরন্তু এখন ৭০ টাকা চালের দাম, সারের দাম ১০০ গুণ বেশি, চাকরি পেতে হলে আওয়ামী লীগের শিষ্য ছাড়া হয় না। এই সরকার সম্পূর্ণরূপে একটা প্রতারক ও জনগণের বিরুদ্ধের সরকার।

আওয়ামী লীগ কখনও ক্ষমতায় এসে প্রতিশ্রুতি রক্ষা করেনি: ফখরুল

বিএনপির এই মহাসচিব বলেন, 'রফিকুল আলম মজনুকে কেন গ্রেফতার করা হয়েছে। কারণ, তিনি জনপ্রিয় নেতা। তিনি বাইরে থাকলে আরও বেশি সংগঠন করবে, আন্দোলনকে বেগবান করবে।'

দেশনেত্রী খালেদা জিয়া একটা হ্যামিলনের বংশীবাদক জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'তিনি (খালেদা জিয়া) তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি দুইবার জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তাই তাকে সরকার মারাত্মকভাবে ভয় পায়। তিনি যদি বাইরে আসেন এবং গাড়ির ভেতর বসে অন্তত হাত দেখান, তাহলে এদেশের মানুষকে কেউ আটকে রাখতে পারবে না। সাহস থাকলে তাকে ছেড়ে দেন, বাইরে আসতে দেন।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে একটা নিরপেক্ষ-নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেটা একমাত্র তাদের রক্ষার উপায়। এছাড়া তাদের কোনও রক্ষা পায় নাই।'

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন, বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, বিএনপি'র কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে উন্নত সমাজ গড়া সম্ভব নয়: রিজভী
সর্বশেষ খবর
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩
মামদানিকে নিয়ে মন্তব্য করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ইহুদি ডেমোক্র্যাটরা
মামদানিকে নিয়ে মন্তব্য করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ইহুদি ডেমোক্র্যাটরা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়