‘ভালো কাজ করেছে বলে বিএনপি এখনও সবচেয়ে জনপ্রিয় দল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ এপ্রিল ২০২২, ১৩:৪২আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৩:৪২

ভালো কাজ করেছে বলে বিএনপি এখনও ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল’ বলে দাবি করেছেন দলটির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, ‘সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন বেগম খালেদা জিয়া। সেই কারণে তাকে (সরকার) ভয় পায়, তাকে জেলে রেখে মেরে ফেলার চেষ্টা করছে।’

শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বেগম খালেদা জিয়া ও রফিকুল আলম মজনু'র মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

জনগণ সরকারের বিপক্ষে আছে কিনা তা বোঝার জন্য সঙ্গে থাকা র‍্যাব-পুলিশকে সরানোর আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘র‍্যাব-পুলিশ সঙ্গে থাকার কারণে সরকার জনগণের কথা শুনতে পায় না। এমপি-মন্ত্রীদেরও বলেন, র‍্যাব-পুলিশ ছাড়া একটু ঘুরে বেড়াতে, দেখেন জনগণ কেমনে খামচায়া ধরে।'

‘খালেদা জিয়ার সঙ্গে কারও তুলনা হয় না’ উল্লেখ করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছিলেন, গণতন্ত্রের জন্য প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন; এত উদার হওয়া সম্ভব না।'

১৯৯৬ সালে তত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ, জামায়াত ইসলাম ও জাতীয় পার্টি ‘যা যা করেছিল’, এখন যদি সেই তত্ত্বাবধায়ক সরকার না দেয়া হয়, তাহলে বিএনপি ‘তাই তাই করবে’ বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুর মুক্তির দাবি জানিয়ে দলটি'র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রতিবাদ সভায় বলেন, ‘বাংলাদেশটাই একটা কারাগার। মজনুসহ যারা কারাগারে রয়েছে তাদের সবাইকে মুক্ত করতে হবে। শুধু তাই নয় হাজার হাজার আলেম-ওলামারা আজ কারাগারে। এই পবিত্র রমজান মাসে তাদের বয়ান আমাদের শোনার কথা, তারা কারাগারে। তাদেরও মুক্ত করতে হবে।'

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের নেতা-কর্মীরা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে জনস্রোত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার: রিজভী
সর্বশেষ খবর
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ