ঢাকা জেলার তৃণমূল বিএনপির কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ১৪:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৪:৪৫

দলের একটি ‘বড় অংশকে’ বাদ দিয়ে ঢাকা জেলার বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভায় ‘তথাকথিত কর্মী সম্মেলন ও কমিটি গঠন করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন ঢাকা জেলার বিভিন্ন উপজেলা ও থানার একটি অংশ। 

শুক্রবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উসমানি এই অভিযোগ করেন।

হারুনুর রশিদ উসমানি বলেন, বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভার কাউন্সিল ও কমিটি গঠনে ঢাকা জেলা বিএনপির স্বেচ্ছাচারী মনোভাব, স্বজনপ্রীতি ও অনিয়ম করে যাচ্ছে। অথচ ঢাকা জেলা বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক যে ঢাকা জেলা বিএনপির বর্তমান শীর্ষ নেতৃত্ব নিজেদের অবস্থান রক্ষার স্বার্থে ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে দলকে ছিন্নভিন্ন করতে পিছপা হচ্ছে না।

জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ‘যেনতেনভাবে উপজেলা, থানা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে জেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন করতে চাইছেন’ বলেও অভিযোগ করেন নবাবগঞ্জ উপজেলার সাবেক এই সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘এটা করছেন যাতে করে তারা আবারও নিজ নিজ পদে বহাল হতে পারেন। কিন্তু তারা এটা জানেন না যে, তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে দলের শত শত নেতাকর্মী প্রস্তুত রয়েছেন।’

হারুনুর রশিদ উসমানি বলেন, ‘আমাদের দাবি উপেক্ষা করে বিতর্কিত কমিটির মাধ্যমে জেলা বিএনপির কাউন্সিল হলে যে কোনও পরিস্থিতির দায়ভার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিতে হবে। চলমান গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা জেলা বিএনপির কমিটি গঠন সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের বিকল্প নেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, দোহার থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম ব্যাপারী, সাবেক যুগ্ম সম্পাদক শাহিন খন্দকার, বিএনপি নেতা জাহাঙ্গীর খালাসী, আবদুর রশিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাজিম উদ্দিন, ঢাকা জেলা যুবদলের বর্তমান সভাপতি রেজাউল কবির পল, সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ, যুবদল নেতা ফজলুল হক বেলায়েতি, সহসভাপতি তপন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম রফিক, সাবেক ভিপি জিএম আরিফুর রহমান সুজন, সাবেক জিএস এসএম রাসেল, ঢাকা জেলা বিএনপির দফতর সম্পাদক মনির হোসেন রানা, বিএনপি নেতা আব্দুল আউয়াল আকন্দ, যুবদল নেতা শরিফ হোসেন, ডালিম, ঢাকা জেলা যুবদলের নজরুল ইসলাম খান, মহিলা দলের সায়মা ইসলাম, মিঠু ব্যাপারী, পাপ্পু ও রাকিবুজ্জামান রাকিব প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, সময় দিলেন ২৪ ঘণ্টা
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী
সর্বশেষ খবর
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত