ঈদে বিএনপির কর্মসূচি

দুপুরে জিয়ার সমাধি জিয়ারত, রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২২, ১৪:০০আপডেট : ০২ মে ২০২২, ১৪:০০

আগামীকাল মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতরের দিন দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারতের মধ্য দিয়ে উদযাপন শুরু করবে বিএনপি। এদিন সকাল ১১টার দিকে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা চন্দ্রিমা উদ্যানে জিয়ারতে অংশ নেবেন। 

সোমবার (২ মে) দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

দলীয়সূত্রে জানা যায়, প্রতি ঈদে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা এই ধারাবাহিকতা অনুসরণ করছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের দিন সন্ধ্যার পর আমরা ম্যাডামের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবো।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আগের মতোই, অপরিবর্তিত।’

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে তারা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গুলশানে তার বাসভবন ফিরোজায় যাবেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার
দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য গ্রেফতার
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা