মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২২, ১৩:৩৮আপডেট : ১১ জুন ২০২২, ১৩:৪২

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড তাকে পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

শনিবার (১১ জুন) দুপুরের দিকে তিনি জানান, চিকিৎসা বিষয়ে মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণ চলছে। আজ বিকাল ৩টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। 

দণ্ডিত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে গত দুই বছর ধরে মুক্ত জীবনযাপন করছেন। এই সময়ে বেশ কয়েকবার হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডও গঠন করে।

জানা গেছে, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বের মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার জন্য বৈঠকে বসেছিল। তারা খালেদা জিয়ার হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পর্যালোচনা করে চিকিৎসার করণীয় ঠিক করবেন।

খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল

এদিকে আজ শনিবার (১১ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ছিল যুবদলের। তবে দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় এই কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি। এর পরিবর্তে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

শায়রুল কবির খান জানিয়েছেন, আজ শনিবার (১১ জুন) বাদ আসর এই দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন:

হাসপাতালে খালেদা জিয়া

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে