বিএনপির সমাবেশ

গোলাপবাগে ভিড় বাড়ছে, দোকান গুটাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ডিসেম্বর ২০২২, ১৮:১৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৮:২৭

সায়েদাবাদ এলাকার গোপালবাগ মাঠে বিএনপির সমাবেশের অনুমতি পাওয়ার পরপরই বিকালের দিকে  সমাবেশস্থলে দলীয় নেতাকর্মীরা যারা হওয়া শুরু করেন। বিকাল গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। মাঠের বিভিন্ন দিক থেকে স্লোগান দিতে দিতে মাঠে প্রবেশ করতে থাকেন তারা। 

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তাদের গোপালবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর থেকে নেতাকর্মীরা দলে দলে মাঠে প্রবেশ করা শুরু করেন। সন্ধ্যার আগেই মাঠের একাংশ পূর্ণ হয়ে যায়।

গোলাপবাগে ভিড় বাড়ছে, দোকান গুটাচ্ছেন ফুটপাতের ব্যবসায়ীরা

এদিকে বিএনপির নেতাকর্মীদের মাঠে জমায়েতে আশপাশের রাস্তাগুলোতে জ্যাম লেগে যায়। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীরও উপস্থিত লক্ষণীয়। এমন পরিস্থিতিতে ফুটপাত ব্যবসায়ীরা তাদের দোকান গুটিয়ে চলে যাচ্ছেন।

সায়েদাবাদ গোলাপবাগ মাঠে পৌঁছাতে মতিঝিল ও কমলাপুর থেকে মানিকনগর সড়ক হয়ে সায়েদাবাদ ফ্লাইওভারের শুরুতে আসতে হবে। রাস্তার সংলগ্নে মাঠটি অবস্থিত। মাঠের পশ্চিম ও পূর্ব পাশে দুটি করে চারটি গেট রয়েছে। তবে এর তিনটি এখন বন্ধ। স্থানীয়রা জানান, এই মাঠে আগে গরুর হাট বসতো।

এদিকে ডিএমপির বৈঠক থেকে বের হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তার কাছে এই মাঠের লোক সংখ্যা ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে চাইলে তারা সঠিক সংখ্যা বলতে পারেননি।

গোলাপবাগ মাঠের পাশের বাসিন্দা মোবারক বলেন, কত লোক হবে বলতে পারি না। তবে হাট হিসাবে প্রায় ৩০ হাজার এর মতো লোকের জায়গা হতে পারে।

সমাবেশের কারণে কোনও অস্থিতিশীলতার আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করে গেলে তো কোনও আশঙ্কা থাকার কথা না। তবে সমাবেশে আমাদের পক্ষ থেকে কোনও আপত্তি নেই।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি