সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১১:৪০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১১:৪০

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। মুক্তিযুদ্ধের চেতনায় নানা অপপ্রচার করতে গিয়ে জনগণের কাছে ধরা খেয়েছে।’

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার দেশের অর্থ লুণ্ঠন করে দেশকে ধ্বংসের কিনারে ঠেলে দিয়েছে। নিজেদের স্বার্থে তারা বিচারালয়কে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ধ্বংস করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের নিয়মবহির্ভূত হুকুম পালন করতে গিয়ে আজ আমেরিকার নিষেধাজ্ঞা পেয়েছে।’

বিএনপির স্লোগান ‘টেক ব্যাক বাংলাদেশ’ সম্পর্কে ব্যাখ্যা দিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বলেছি যে টেক ব্যাক বাংলাদেশ মানে আমরা বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চাই। যেমনিভাবে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১০ দফা প্রণয়ন করেছি। যে দেশের জন্য বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন, সেই বাংলাদেশ আমরা পুনরুদ্ধার করতে চাই। যে বাংলাদেশের স্বাধীনতার জন্য ৩০ লাখ লোক শহীদ হয়েছেন, দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন, সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে দিতে চায়।’

তিনি আরও বলেন, ‘বিএনপির টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের মানে হলো, সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে পুনরুদ্ধার করে গণমানুষের কাছে ফিরিয়ে দেওয়া, গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। টেক ব্যাক বাংলাদেশ হলো সেই বাংলাদেশ, যে বাংলাদেশে সুষ্ঠুভাবে গণতন্ত্রের চর্চা হবে, মানুষ ভোট দিতে পারবে, তাদের পছন্দমতো প্রতিনিধি তৈরি করতে পারবে, তাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে, যে বাংলাদেশে অর্থনৈতিক সুবিচার হবে, বিচারব্যবস্থাকে এখানে স্বাধীন ও নিরপেক্ষ করা হবে, প্রশাসনকে নিরপেক্ষ করা হবে। সেই কমিটমেন্ট মুক্তিযুদ্ধের মধ্যে ছিল।’

/সিএ/এনএআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি