সব মহানগরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ১৫:৫৩আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৬:০০

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি-নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৮ মার্চ সারাদেশে সব মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

শনিবার (১১ মার্চ) নয়া পল্টনে মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক ঘণ্টার মানবন্ধন কর্মসূচি থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য ও পেশাজীবী গণতান্ত্রিক জোট রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত মানবন্ধন কর্মসূচি থেকে এই অভিন্ন কর্মসূচি ঘোষণা করে।

উল্লেখ্য, সরকার পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু হয় গত ২৩ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে। এরপর ধারাবাহিকভাবে তারা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ করেছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পর্যায় পদযাত্রার কর্মসূচি করে। এরপর থানা, জেলা ও মহানগরে পদযাত্রার ধারাবাহিক কর্মসূচি শেষ করেছে ৪ মার্চ।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি