বিকালে বাসায় ফিরবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৩, ১১:৪৮আপডেট : ০৪ মে ২০২৩, ১১:৪৮

আজ বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৪ মে) সকালে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার বেলা ৩টার পর বেগম জিয়া হাসপাতাল থেকে বাসার দিকে রওনা করবেন। এর আগে গত শনিবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাসায় আসেন বিএনপি চেয়ারপারসন। ২০২১ সালের ১১ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তার। একই বছরের ১৫ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করানো হয়। ২৭ এপ্রিল কোভিড চিকিৎসার জন্য প্রথম এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।

২০২১ সালের ২৫ অক্টোবর প্রথম অস্ত্রোপচার হয় খালেদা জিয়ার। পরে হঠাৎ অসুস্থ হয়ে গত বছরের ১১ জুন আবারও এভার কেয়ারে ভর্তি হন। ২৪ জুন হাসপাতাল থেকে বিকাল ৫টায় বাসায় আসেন তিনি। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাচ্ছেন তিনি।

এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এভার কেয়ারে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন বেগম জিয়া।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
খরচ জোগাতে না পারলে মাকে বাঁচাতে পারবো না
প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা ইউনিট হবে, ওষুধ বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 
ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৭৮ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৭৮ মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন নিরাপত্তাহীন ছাত্রীরা?
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন নিরাপত্তাহীন ছাত্রীরা?
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ