খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৪

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। ডাক্তার বলেছেন ওনাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর জন্য। কিন্তু এই সরকার অনুমতি দিচ্ছে না। খালেদা জিয়াকে এ সরকার গৃহবন্দি করে রেখেছে।’

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ কথা জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সভার আয়োজন করে ‘উত্তরবঙ্গ ছাত্র ফোরাম’ ও ‘বাংলাদেশ ছাত্র ফোরাম’।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রীরা প্রায়ই বলে বিএনপি ষড়যন্ত্র করছে, বিএনপি চক্রান্ত করছে। আরে ষড়যন্ত্র ও চক্রান্ত তো তোমরা করছো। এই দেশের মানুষের সব অধিকার তোমরা কেড়ে নিয়েছো, ভোট দাও না। আবার একটা ভোটের দিকে যেতে চাও, যেন আগের মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় খোলা মাঠে ট্রফি নিয়ে চলে যাবে। দেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে—সেটা আর সম্ভব হবে না। এবার আর ওয়াকওভার পাবে না আওয়ামী লীগ। এবারকার মানুষ রুখে দাঁড়াবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে ‘তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ফখরুল বলেন, ‘আজকে আপনারা (নেতাকর্মীরা) আন্দোলনকে এমন একটা পর্যায় নিয়ে গেছেন, এখন সরকার প্রমাদ গুনছে, সরকার ভয় পেয়েছে। ভয় পাওয়ার কারণে তারা মরিয়া হয়ে উঠেছে— কীভাবে এসব গণতন্ত্রের সৈনিকদের পর্যুদস্ত করা যায়, তাদের আটকিয়ে রাখা যায়।’

মির্জা ফখরুল বলেন, ‘কিছু দিন আগেও তারা (সরকার) বলেছে বিএনপি নাই। এখন যখন বিএনপি মাটি খুঁড়ে বেরোচ্ছে, তখন তারা আবার প্রমাদ গুনতে শুরু করেছে। তাই আজকে আমাদের লক্ষ্য একটাই—আমাদের আন্দোলনে, আমাদের সংগ্রামে বিজয় অর্জন করে ফিরে আসতে হবে। এর আগে ফিরে আসার সুযোগ নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে গড়ে তুলছে। এই সরকারকে পরাজিত করে জনগণের একটি সরকার নিয়ে আসতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো না।’

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, নির্বাহী কমিটির সদস্য ফজলুল রহমান খোকন, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের বিলকিস ইসলাম, মহানগর দক্ষিণ বিএনপির আরিফা সুলতানা রুমা, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
মার্কিন জাহাজে হামলা চালালে আরও ট্যাংকার ডুববে, ইরানকে রুবিওর হুঁশিয়ারি
মার্কিন জাহাজে হামলা চালালে আরও ট্যাংকার ডুববে, ইরানকে রুবিওর হুঁশিয়ারি
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি