দুই বিভাগে ১৬ ও ১৭ সেপ্টেম্বর রোডমার্চ করবে বিএনপির সংগঠনগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৫

সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর ও রাজশাহী বিভাগে রোডমার্চ করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার (১৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিন সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ এবং এরপর দেশের বিভিন্ন প্রান্তে ‘তারুণ্যের রোডমার্চ’ হবে। রোডমার্চ শুরু হচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে। আজ এই প্রথম দুই দিনের রোডমার্চের কর্মসূচি ঘোষণা করা হলো ছাত্রদলসহ বিএনপির তিনটি সহযোগী সংগঠনের পক্ষ থেকে।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে যে এক দফার আন্দোলন চলছে, সরকার পতনের মধ্য দিয়ে আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র ফেরত দিতে চাই। এ লক্ষ্যে ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত এবং ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত রোডমার্চ কর্মসূচি ঘোষণা করছি।’

সুলতান সালাউদ্দিন আরও বলেন, ‘আমরা আপাতত দুই দিনের কর্মসূচি ঘোষণা করলাম। পর্যায়ক্রমে কর্মসূচি ঘোষণা করা হবে। এ কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।’

প্রতিটি রোডমার্চের শুরুতে ও শেষে দুটি জনসভা হবে এবং পথে আরও কিছু পথসভা হবে বলে জানান যুবদলের সভাপতি। তিনি বলেন, ‘গাড়ি, মোটরসাইকেলসহ যে যার মতো করে এই রোডমার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আশা করি, দেশের যুব-তরুণ সমাজ ঘর থেকে বেরিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথের এই কর্মসূচিতে অংশ নিয়ে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী