সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান তারেক শাকিল
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে সরকারের কাছে আবারও চিঠি দিয়েছেন তার ভাই শামীম ইস্কান্দার। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই চিঠি দেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া তিনটার দিকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাইরে পাঠানোর জন্য দুই-তিন দিন আগে শামীম ইস্কান্দার সাহেব এসেছিলেন। ওইদিনই বলে দিয়েছি। আমার কাছে চিঠি দিয়েছেন। আইনি জটিলতার কারণে চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। উনি (আইনমন্ত্রী) এখন ব্যাখ্যা দেবেন।’

বিএনপি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শামীম ইস্কান্দার। ওই সাক্ষাতের পর আবেদনের কপি আইন  মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সূত্র জানায়, সম্প্রতি খালেদা জিয়ার ভাইয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘লিভার সিরোসিস ও হৃদরোগে এবং ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত ’ বলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা জরুরি।

বিএনপির একাধিক দায়িত্বশীল জানান, এখন পর্যন্ত সরকারের তরফে এ বিষয়ে পরিষ্কার কোনও বার্তা মেলেনি।

খালেদা জিয়ার মেডিক্যাল স্টাফ সূত্র বৃহস্পতিবার বিকালে বাংলা ট্রিবিউনকে জানায়, কয়েক দিন ধরে সরকারের বিভিন্ন পর্যায়ে ভেতরে ভেতরে যোগাযোগ ও আলোচনা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও অগ্রগতির খবর মেলেনি।

বিএনপির স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য এ প্রতিবেদককে বলেন, ‘বেগম জিয়াকে দেশের বাইরে পাঠানো ও ওয়ান-ইলেভেনের সময়ের মামলাগুলো নিয়ে আলোচনা হলে নির্বাচন নিয়েও ইতিবাচক হতে পারে বিএনপি। এ ক্ষেত্রে সরকার চায় বেগম জিয়ার মুক্তির মাধ্যমে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ।’

সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

সরকারের কাছে পরিবারের তরফে চিঠির প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার দেবে কিনা জানি না। আমরা আমাদের কাজটা করছি। পরিবারের পক্ষ থেকে চাওয়া হয়েছে। দেখা যাক এখন।’

কোন দেশে নেওয়া হবে, এ আলোচনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘না, না এগুলো নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। আমরা যদি জানতে পারি যে সরকার দেবে, তখন অনেক জায়গা আছে, যেগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি।’

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন তাকে।’

মেডিক্যাল স্টাফ সূত্র জানায়, বৃহস্পতিবারও আগের মতোই আছেন বেগম জিয়া। কেবিনে রেখেই তার চিকিৎসা চলমান রয়েছে।

আরও পড়ুন:

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে আদালতে যাবে না বিএনপি

খালেদা জিয়াকে বিদেশে নিতে আবারও চিঠি দেবে পরিবার

যে পথে সংলাপে যাবে বিএনপি

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী