প্রধান বিচারপতিকে গোয়েন্দা কর্মকর্তার তরবারি দেওয়া নজিরবিহীন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৪ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৪

মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান দেশের প্রধান বিচারপতিকে তরবারি উপহার দেওয়া ‘নজিরবিহীন ঘটনা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের দেশে ১৮৭৮ সালের অস্ত্র আইন অনুযায়ী— কেউ যদি কাউকে অস্ত্র দেয়; যিনি দেবেন এবং যিনি গ্রহণ করবেন তাদের উভয়ের সাজা হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান তরবারি দিচ্ছেন দেশের আইনের অভিভাবক প্রধান বিচারপতিকে। এই যে তরবারি দিয়েছেন তার কি কোনও লাইসেন্স আছে? এর ন্যুনতম সাজা ৭ বছর কারাদণ্ড।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ওলামা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, ‘আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, হুসাইন মোহাম্মদ এরশাদকে সেই সময়ে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে একটি অস্ত্র দিয়েছিল, যেটি তার বাসায় ছিল। এর কারণে পরে এরশাদের সাজা হয়েছিল। তখন রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন। এই যে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান, তিনি যে তরবারি দিচ্ছেন প্রধান বিচারপতিকে; এটা কোন আইনে দিলেন? আসলে ওরা দেশের প্রচলিত কোনও আইন-কানুনের তোয়াক্কা করে না আমি আগেও বলেছি। তারা মনে করে শেখ হাসিনার কথাই আইন।’

খালেদা জিয়া অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় আছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দাবি, সরকার তাকে মুক্তি দেবে। তিনি যেখানে উন্নত চিকিৎসা চান, নাগরিক অধিকার হিসেবে সেই দাবি পূরণ করবে।’

এসময় ওলামার দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাওলানা কাজী সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক, মাওলানা কাজী আলমগীর হোসেন, মাওলানা কাজী আবুল হোসেন, মাওলানা মাহমুদুল হাসান শামীম এবং মাওলানা মফিজুর রহমান প্রমুখ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-যুবদলের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
শিক্ষার সঙ্গে বিবেক, মনুষ্যত্ব ও প্রশ্ন করার সক্ষমতার সমন্বয় ঘটানো জরুরি: রিজভী
আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
সর্বশেষ খবর
তিন্নির মৃত্যুর দুই যুগ, আলোচিত সেই মামলার কী রায় হয়েছিল
তিন্নির মৃত্যুর দুই যুগ, আলোচিত সেই মামলার কী রায় হয়েছিল
প্রকৌশলী জনগণের অর্থে বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন: টিআইবি
প্রকৌশলী জনগণের অর্থে বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন: টিআইবি
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
বাবা ডেঙ্গু আক্রান্ত, বোন অসুস্থ; খেলতে খেলতে হাসপাতাল থেকে পড়ে শিশুর মৃত্যু
বাবা ডেঙ্গু আক্রান্ত, বোন অসুস্থ; খেলতে খেলতে হাসপাতাল থেকে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা