‘প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু উপার্জন বাড়ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু উপার্জন বাড়ছে না। এ কারণে প্রতিদিন আমাদের কষ্ট বাড়ছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘এমন অবস্থায় শ্রমজীবী মানুষের সামনে পরিবর্তনের বিকল্প নাই। আমরা এটাও বিশ্বাস করি, শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও সরকার তাদের কোনোকিছুতে গুরুত্ব দেয় না। এ কারণে শ্রমজীবী মানুষরা তাদের অধিকার আদায়ের জন্য লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন।’

তিনি বলেন, ‘এই সরকার নড়বড় করছে! দেশে-বিদেশে কোথাও কোনও জায়গা পাচ্ছে না! একটা জোরে ধাক্কা দিলেই সরকারের পতন হবে। এ দেশের রাজনীতিতে কোনও বড় ধাক্কা হয় নাই, যতক্ষণ পর্যন্ত ছাত্র ও শ্রমিকরা সেখানে যুক্ত না হয়েছে।’

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজক কমিটির সমন্বয়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী