আ.লীগ কখনও বানরের ভেংচিতে ভয় পায় না: শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ১৬:৩৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৬:৩৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত নতুন করে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা আবার আগুন সন্ত্রাস সৃষ্টি করার চেষ্ট করছে। আমাদের ভয় দেখায়। মনে রাখবেন, আওয়ামী লীগ কখনও বানরের ভেংচিতে ভয় পায় না।  আওয়ামী লীগ কারও ভয়ে ভীত নয়।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর কাওলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। গত শনিবার এই সমাবেশ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন করা হয়।

আওয়ামী লীগ কখনও বানরের ভেংচিতে ভয় পায় না উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘আওয়ামী লীগ  জনগণের সংগঠন। সেই সংগঠনের  নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশের অগ্রগতি সম্পর্কে আমরা সবাই জানি। উন্নয়ন কী হচ্ছে না হচ্ছে, আমরা জানি।’

মানুষ কাকে ভোট দেবে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যারা অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মেরেছে, যারা গাড়ি পুড়িয়েছে, বাড়ি পুড়িয়েছে, যারা ১৯৭১ সালে আমার মা-বোনকে ধর্ষণ করেছে, ৩০ লাখ মানুষ হত্যা করেছে— তাদের কি মানুষ ভোট দেবে? মানুষ তাদের ভোট দিতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছি বারবার। এবারও আমরা তাই করবো।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে শাজাহান খান বলেন, ‘ওই কেয়ারটেকার সরকার আমিজপুরের কবরস্থানে দাফন হয়ে গেছে। বাংলাদেশে আর কেয়ারটেকার সরকার আসবে না।’ 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন— দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের