উদ্বোধনের প্রস্তরখণ্ড টিকবে না

খালেদা জিয়ার চিকিৎসকরা খুবই উদ্বিগ্ন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ২২:০১আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২২:০১

এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন তার দলের চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা খুবই উদ্বিগ্ন বলে জানান তিনি।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি আয়োজিত সরকার পতনের এক দফা দাবির জনসমাবেশে তিনি এ কথা জানান। এর আগে  মঙ্গলবার (১৭ অক্টোবর) খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আমাদের ডাক্তার সাহেবরা খুবই উদ্বিগ্ন ও চিন্তিত। কারণ, তার (খালেদা) চিকিৎসা এখানে আর সম্ভব না। কত ভয়াবহ, কত অমানবিক, কত দানবীয় এই সরকার। অবৈধভাবে ক্ষমতায় থাকা এই সরকার তাকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।’

সরকারের বিভিন্ন নতুন প্রকল্পের উদ্বোধনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আর নতুন নতুন করে উদ্বোধন করে। আর একটা করে প্রস্তর খণ্ড লাগায়। এ প্রস্তরখণ্ডগুলো টিকবে না। এগুলো নিমজ্জিত হতে চলেছে। ওটা দিয়ে কোনও লাভ হবে না। জনগণ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি