মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১২:৩২আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:৪৩

কারাগারে আটকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, আজ সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন এসে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর ককটেলটি সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণের মুহূর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তাকর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি সেখান থেকে চলে যায়।

এসময় বাসার গেটের সামনে ইউনিফরম পরা কয়েকজন পুলিশকে বহন করা তিন-চারটি মোটরসাইকেল অবস্থান করতে মির্জা আব্বাসের বাসার নিরাপত্তাকর্মীরা দেখেছেন বলেও জানান শামসুদ্দিন দিদার।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। সকালে আমাদের কাছে একটি খবর আসে বিএনপির নেতা মির্জা আব্বাসের বাসায় কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। তবে প্রকৃতপক্ষে ওখানে কী হয়েছে, সেটা এখনও আমরা বিষয়টি ক্লিয়ার হতে পারিনি। তবে ককটেলের মতো একটি সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। সেটা ককটেল কিনা, তা এখনও নিশ্চিত হতে পারিনি। আমরা বিষয়টি বোঝার জন্য খতিয়ে দেখছি।’

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম